শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ব্রাজিল

প্রথম পাতা » আন্তর্জাতিক » শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ব্রাজিল
রবিবার, ২১ জানুয়ারী ২০২৪



শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ব্রাজিল

ব্রাজিলের ক্রুজেইরো দো সুলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) বিকেলে পশ্চিম ব্রাজিলে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা ভোলকেনো ডিসকভারি বলছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৫৯২ কিলোমিটার (৩৬৮ মাইল) গভীরতায়। এটি স্থানীয় সময় বিকেল ৫টা ৩১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্প ভূপৃষ্ঠের নিচে আপেক্ষিক গভীরতার কারণে ভূমিকম্পের শক্তি কম হয়েছে।

এ ঘটনায় ভূমিকম্পের কেন্দ্র থেকে ১২২ কিলোমিটার দূরে অবস্থিত তারাউয়াকা, ১৩২ কিলোমিটার দুরের এনভিরা ও ১৪৫ দুরের শহর ক্রুজেইরো দো সুলে কম্পন অনুভূত হয়েছে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১:৪০:২৯   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ