ইসরাইলি সেনাদের ওপর ধসে পড়ল ভবন, নিহত ২৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি সেনাদের ওপর ধসে পড়ল ভবন, নিহত ২৪
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪



ইসরাইলি সেনাদের ওপর ধসে পড়ল ভবন, নিহত ২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালাতে গিয়ে পাল্টা হামলায় একদিনে ২৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর এই প্রথম একদিনে এত সেনা হারালো ইসরাইল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা। যদিও ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র রেয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণে ২১ জন সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি ‘সন্ত্রাসীরা’ একটি ট্যাংকে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে এবং একই সময়ে দুটি ভবনে বিস্ফোরণ ঘটে। সেখানে ইসরাইলি সেনারা সেগুলো ধ্বংস করার জন্য বিস্ফোরক স্থাপন করছিল। বিস্ফোরণের জেরে ভবনগুলো সেনাদের ওপর ধসে পড়ে।

তিনি আরও বলেন, ‘আমরা এখনও ঘটনার বিস্তারিত এবং বিস্ফোরণের কারণ বোঝার চেষ্টা করছি ও তদন্ত করছি।’

এর আগে এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামাসের হাতে বন্দি ১৩৬ জিম্মির মুক্তির বিনিময়ে দুই মাসের জন্য গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে ইসরাইল। কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিবেচনার জন্য এই প্রস্তাব ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গেল বছরের ৭ অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আর আহত হয়েছেন ৬৩ হাজারেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:১৫   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিজয় দিবসের কুচকাওয়াজে ন্যাটোর নিন্দা করলেন পুতিন
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ