রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার
রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪



রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

৮ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে রাজশাহী জেলা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের ফরিদুল ইসলামের খামার বাড়ি থেকে এসব হেরোইন জব্দ করা হয়।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে এ বিষয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার সাইফুর রহমান।

তিনি বলেন, গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিনের নেতৃত্বে ফরিদুল ইসলামের খামার বাড়িতে রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে খামার বাড়ির ভেতরে রাখা কয়েকটি স্থানে বালির স্তূপের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে বিশেষভাবে রক্ষিত অবস্থায় হেরোইন জব্দ করা হয়।

এ সময় পুলিশের অভিযানিক টিমের উপস্থিতি টের পেয়ে খামার বাড়ির মালিক ফরিদুল ইসলাম ও বাড়ির কেয়ারটেকার সোহেল রানা তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা ব্যক্তিসহ খামার বাড়ির দেয়াল টপকে পালিয়ে যাওয়ায় তাদের তাৎক্ষণিক ধরা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পুলিশ সুপার বলেন, এসব হেরোইন ফরিদুল ইসলামের নেতৃত্বে ভারত সীমান্ত থেকে বিশেষ মাধ্যমে সোহেল ও তা সঙ্গীরা সংগ্রহ করে খামার বাড়িতে রেখছিলেন সুবিধামতো সময়ে দেশের বিভিন্নস্থানে অর্থের বিনিময়ে সেগুলো বিক্রির জন্য।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৮   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল : বাণিজ্যমন্ত্রী
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী
জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী
চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ১০
দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন: হিদাডাঙ্গার খালপাড়ে বর্জ্য ফেলার প্রতিবাদে মানবন্ধন
১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত
২০ মামলার আসামি ‘খোঁড়া কামরুল’ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ