ভোলায় সার কারখানা স্থাপনে সযোগিতার আগ্রহ প্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় সার কারখানা স্থাপনে সযোগিতার আগ্রহ প্রকাশ
রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪



ভোলায় সার কারখানা স্থাপনে সযোগিতার আগ্রহ প্রকাশ

জাপানের বিখ্যাত মিতসুবিশি হেভী ইন্ডাস্ট্রিজ ঘোড়াশাল পলাশ সার কারখানার আদলে আরেকটি সার কারখানা নির্মাণে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। আজ রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি’র সাথে সাক্ষাতকালে মিতসুবিশি হেভী ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানান।

ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক (Project Manager) ইয়ুচি সায়মা (Yuichi Sayama)’র নেতৃত্বে প্রতিনিধিদলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, যুগ্মসচিব মো: আব্দুল ওয়াহেদ এ সময় উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপনে মিতসুবিশি যেভাবে সহযোগিতা করেছে, একইভাবে ভোলায় গ্যাসভিত্তিক একটি সার কারখানা নির্মাণে তাদের সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করি। ভোলাতে আমরা সম্ভাব্যতা যাচাই করছি। পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে ঘোড়াশাল পলাশ সার কারখানার আদলে কিছুটা ছোট পরিসরে আরেকটি সার কারখানা নির্মাণ করবো। এটির বাৎসারিক উৎপাদন ক্ষমতা ৫ লাখ মে:টন হতে পারে।

মিতসুবিশি প্রতিনিধিদল ঘোড়াশাল পলাশ সার কারখানার সর্বশেষ অবস্থা শিল্পমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং আগামী ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে সার কারখানাটি বাংলাদেশের কাছে বুঝিয়ে দিবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৭:০১:৩৯   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ