শরীয়তপুরে এনামুল হক শামীম এমপি’র শুভেচ্ছা বিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে এনামুল হক শামীম এমপি’র শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪



শরীয়তপুরে এনামুল হক শামীম এমপি’র শুভেচ্ছা বিনিময়

জেলার সখিপুরে আজ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন শরীয়তপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম।
আজ রোববার বেলা ১১টায় সখিপুরের চরভাগায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া অডিটোরিয়ামে কাঁচিকাঁটা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণের সঙ্গে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইয়ুম, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর পাইক, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে টানা চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় এনেছে। বাংলাদেশের মানুষ সবসময় উন্নয়ন ও অগ্রগতির পক্ষে থাকে। এদেশের মানুষ কখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, খুনি, সন্ত্রাসীদের দলের পক্ষে থাকে না।
তিনি বলেন, এদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। নির্বাচনে দেশের জনগন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ওপর আস্থা রেখে রায় দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৪৯   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ