সাবেক মন্ত্রীর সাথে অভিজ্ঞতা শেয়ার করে রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে - রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক মন্ত্রীর সাথে অভিজ্ঞতা শেয়ার করে রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে - রেলপথ মন্ত্রী
রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪



সাবেক মন্ত্রীর সাথে অভিজ্ঞতা শেয়ার করে রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে - রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেন, সাবেক রেলপথ মন্ত্রীর সাথে অভিজ্ঞতা শেয়ার করে রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে। সাবেক মন্ত্রীকে পরামর্শ দিয়ে রেলপথ রেলকে এগিয়ে নেওয়ার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

আজ রাজধানীর রেল ভবনের সভাকক্ষে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সম্বর্ধনা জানানো হয়। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।

মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া রেলকে উপরে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর ভিশন প্রত্যেকটি জেলাকে রেল যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত করা। রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে রেলের উন্নয়নের জন্য কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব।

মন্ত্রী বলেন সাবেক মন্ত্রীকে আমরা বিদায় দিচ্ছি না আশা করি উনি আমাদের সাথে থাকবেন বিভিন্ন কাজে আমাদেরকে পরামর্শ দিবেন এবং রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নিজেকে সম্পৃক্ত করবেন এটাহলে আমাদের কাজ অনেক সহজ হবে।

বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর । বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসানসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:৫১   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ