২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউন্সিলর রুহুলের ভাই গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউন্সিলর রুহুলের ভাই গ্রেফতার
রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪



২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউন্সিলর রুহুলের ভাই গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ভাই খোকন মোল্লাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি) সকালে ৮নং ওয়ার্ড গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরেক মাদক ব্যবসায়ী হলেন মো. রিপন (৩৫)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান এবং ইলিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তারা সক্রিয় মাদক কারবারি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৩৭   ৪২৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
সদরপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ