রমজান উপলক্ষ্যে তেল-চিনি-খেজুর-চালে শুল্কহার কমানোর নির্দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমজান উপলক্ষ্যে তেল-চিনি-খেজুর-চালে শুল্কহার কমানোর নির্দেশ
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪



রমজান উপলক্ষ্যে তেল-চিনি-খেজুর-চালে শুল্কহার কমানোর নির্দেশ

আসন্ন রমজান উপলক্ষ্যে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের শুল্কহার কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে তিনি এমন নির্দেশ দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

প্রধানমন্ত্রী বলেছেন, রমজানে যাতে এসব পণ্যের সরবরাহ কম না হয়।

জানা গেছে, রমজান ঘিরে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। সরবরাহ বাড়ায় দাম কমেছে ছোলা, মসুর ডাল ও মোটরসহ মসলা জাতীয় পণ্যের। তবে দাম বেড়েছে মুগডালের।

চট্টগ্রাম সমুদ্রবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য বলছে, গত ৬ মাসে ছোলা আমদানি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২২৭ মেট্রিক টন। খেজুর আমদানি হয়েছে ৪৪ হাজার ৬৩৪ মেট্রিক টন।

বাংলাদেশ সময়: ১৭:১১:৪৩   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৮২
নগরবাসীর স্বস্তি ফেরাতে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযানে তুলকালাম: নাসিক প্রশাসককে অবরুদ্ধের চেষ্টা, ধস্তাধস্তি
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ