‘পুষ্পা ২’ মুক্তির তারিখ ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ ঘোষণা
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪



‘পুষ্পা ২’ মুক্তির তারিখ ঘোষণা

বক্স অফিস কাঁপাতে আবারও প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা’ সিনেমা। ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির তারিখ সম্প্রতি ঘোষণা দিয়েছে পুষ্পার নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’।

‘মিথরি মুভি মেকার্স’ জানিয়েছে চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সিনেমা পুষ্পার সিক্যুয়াল। যার শিরোনাম ‘পুষ্পা: দ্য রুল’। ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ সংস্থাটি জানিয়েছে চলতি বছরের ১৫ আগস্ট।

এ হিসেবে দিন গণনাও শুরু করেছেন তারা। ২০০ দিনের কাউন্ট ডাউন দিয়ে সংস্থাটি জানিয়েছে, ২০০ দিনের মধ্যেই রাজত্ব শুরু করবে নতুন এ সিনেমাটি।

২০২১ সালে সর্বপ্রথম মুক্তি পায় দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’। সিনেমাটি মুক্তির পরপরই জনপ্রিয়তার তুঙ্গে ছিল দর্শকের। এতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও কেরালা ক্রাশখ্যাত রাশমিকা মান্দানা।

পর্দায় পুষ্পারাজ শ্রীবল্লির রসায়নে মুগ্ধ দর্শক উৎসুক হয়ে অপেক্ষা করছিল ছবিটির দ্বিতীয় কিস্তির। এবার পুষ্পা ২ মুক্তির তারিখ ঘোষণা সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সুকুমারের পরিচালনায় ‘পুষ্পা ২’-তে এবারও পর্দায় দেখা যাবে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানাকে।

বাংলাদেশ সময়: ১২:৩০:৫৩   ২৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আইকাওর অডিট শুরু
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানি অস্ত্রোপচারের জন্য ২১ রোগী বাছাই
সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ