বিকট শব্দে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিকট শব্দে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



বিকট শব্দে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৮ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার তালমার মোড় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালী থানার এসআই শরীফ লিটন জানান, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তালমা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।

আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে দুপাশে আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বাংলাদেশ সময়: ১১:৫১:০৮   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ