দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায় জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধাঞ্জলী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায় জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধাঞ্জলী
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায়  জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধাঞ্জলী

ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায় ঢাকার সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্পীকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর তিনি স্মৃতিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসময় স্পীকার বলেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। তিনি বলেন, সংসদে সরকারি দলের বিভিন্ন কর্মকান্ডের গঠনমূলক আলোচনা করার মাধ্যমে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যবৃন্দ সংসদীয় গণতন্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরবর্তীতে শামসুল হক টুকু এমপি ডেপুটি স্পীকার নির্বাচিত হওয়ায়, মতিয়া চৌধুরী এমপি সংসদ উপনেতা নির্বাচিত হওয়ায়, নূর-ই-আলম চৌধুরী এমপি জাতীয় সংসদের চীফ হুইপ নির্বাচিত হওয়ায় এবং ইকবালুর রহিম এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি ও মাশরাফী বিন মোর্ত্তজা এমপি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৪২   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ