রেলের টিকেট কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকার প্রশংসা করেন - রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রেলের টিকেট কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকার প্রশংসা করেন - রেলপথ মন্ত্রী
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



রেলের টিকেট কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকার প্রশংসা করেন - রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলের টিকেট কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকার প্রশংসনীয় । তিনি টিকিট কালোবাজারি চক্রের সদস্যদের গ্রেফতার ও গৃহীত অন্যান্য পদক্ষেপের জন্য তাদেরকে ধন্যবাদ জানান ।

আজ রেল ভবনের সভাকক্ষে রেলওয়ে টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করনীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক সভায় বক্তব্যকালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।

মন্ত্রী বলেন, সাম্প্রতি রেলের অনেক ঘটনা ঘটেছে, টিকিট কালোবাজারি, রেলের ডিপু থেকে যন্ত্রাংশ চুরি এবং সন্ত্রাসী কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটছে। এসব ঘটনা আর যাতে না ঘটে এজন্য সকলকে সজাগ থাকার অনুরোধ করেন মন্ত্রী।

তিনি বলেন, একটি চক্র টিকেট কালোবাজারি সাথে জড়িত, তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিচারের সম্মুখীন করতে হবে । সবাইকে সজাগ থাকতে হবে সকলে মিলে সহযোগিতা করলে টিকেটের কালোবাজারি বন্ধ হবে। এখন কক্সবাজারেও টিকেট কালোবাজারি চক্রে সক্রিয়, আমাদের কাছে তথ্য রয়েছে একটি চক্র রেলের টিকেট জাল করতেছে, তাদেরকে ধরতে হবে এবং এগুলি বন্ধ করতে হবে। সহজ ডট কম এর কর্মকর্তা, রেলের কর্মকর্তা কর্মচারী, নিরাপত্তা কর্মীসহ যারা টিকিটের সাথে সম্পৃক্ত সকলকে সতর্ক হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, রেলের ডিপু সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে কোরিয়া থেকে আমদানি করা মালামাল বিভিন্ন সময়ে চুরি হচ্ছে, এই চুরির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের এখান থেকে সতর্ক হওয়ার নির্দেশ দেন, তা না হলে তাদের প্রতিহত করার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিল্লুল হাকিম বলেন, ট্রেনে সন্ত্রাসী কর্তৃক আগুনের লাগানোর বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর বেশি গুরুত্ব দিয়েছেন । যারা একের পর এক ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষ পুড়িয়ে মারছেন তাদেরকে প্রতিরোধ করব। তাদের প্রতিরোধ করতে না পারলে, রেলের উপর থেকে মানুষের আস্থা হারাবে মানুষের আস্থা থাকবে না।

মন্ত্রী টিকেট কালোবাজারি এবং রেলের সার্বিক নিরাপত্তা ও চুরি বন্ধে আরএনবি, পুলিশ, আনসার, ডিজিএফআই, এনএসআই, সহ সকল সংস্থাকে সজাগ থাকার নির্দেশ দেন ।

বাংলাদেশ সময়: ২২:৪৫:২২   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ