আইন মেনে ব্যবসা না করলে সরকার কঠোর হবে - খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » আইন মেনে ব্যবসা না করলে সরকার কঠোর হবে - খাদ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



আইন মেনে ব্যবসা না করলে সরকার কঠোর হবে - খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আইনের বাইরে কেউ ধান চালের ব্যাবসা করতে পারবে না। আইন মেনে ব্যবসা না করলে সরকার কঠোর হবে।

আজ ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে করণীয় নির্ধারণে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ধানের দাম বাড়ার অজুহাতে হঠাৎ চালের দাম বাড়ানোর যুক্তি সঠিক নয়। বাজারে যে চাল আছে; সেটি নতুন কেনা ধানের চাল নয়। কম দামে কেনা ধানের চাল বেশি দামে বিক্রি করছেন কেন এমন প্রশ্ন রাখেন মিল মালিকদের প্রতি।

মন্ত্রী বলেন, মিলগেটের চালের দাম বস্তায় লেখা নিশ্চিত করতে কাজ চলছে। এতে খুচরা ও পাইকারি বাজার মনিটরিং আরো শক্তিশালী হবে। তিনি বলেন, মিলাররা কর্পোরেট কোম্পানিগুলোর দোষ দেয়। কিন্তু তাদের অবৈধভাবে ধান চাল কিনতে মিলাররাই সহযোগিতা করে। তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্যাকেট করে চাল সরবরাহ করেন মিলাররাই।

মন্ত্রী আরো বলেন, ঢাকার খুচরা বাজারে অভিযানে গেলে অভিযোগ করে মিলাররা চাল ছাড়ছে না, আর মিলাররা বলছেন তাদের চাল বিক্রি হচ্ছে না। এটা ভালো লক্ষণ নয় উল্লেখ করে তিনি বলেন, বাজার বাড়লে বেশি দামে বিক্রি করবেন এটা মেনে নেওয়া হবে না। এসময় তিনি বাজারে স্বাভাবিক চালের সরবরাহ নিশ্চিত করতে মিলারদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, অবৈধ মজুত বিরোধী অভিযানের শুরু করেছি আমার নির্বাচনি এলাকা হতে। সারা দেশে অভিযান এখন চলছে। আমরা এটি চলমান রাখব।

ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল হাই, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান হুসাইনি, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া, ঝিনাইদহ অটোরাইস মিল মালিক সমিতির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ২২:১৩:৫৪   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, গ্রেফতার ১
‘বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে সরকার’
চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ