এলাকা চলবে আমার কথায়, আমার বাইরে কিছু হবে না : এমপি লাবু চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এলাকা চলবে আমার কথায়, আমার বাইরে কিছু হবে না : এমপি লাবু চৌধুরী
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



এলাকা চলবে আমার কথায়, আমার বাইরে কিছু হবে না : এমপি লাবু চৌধুরী

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, ‘আমার এলাকা চলবে আমার কথায়। এখানে আমার বাইরে কিছু হবে না। অতএব আমার এলাকায় কোনো সন্ত্রাস করতে দেবো না। থাকবে না কোনো মাদক কারবারি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সহিংসতা মুক্ত এলাকা গড়তে চাই। যদি প্রতিপক্ষের কেউ আমার লোকদের গায়ে হাত দেয়, তাঁর বিচার আমি করবো। আর যদি আমার দলের কেউ মারামারি করে, তাহলে তাঁর সাথে আমি নেই।
আমি এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই।’

যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মোল্যার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, লাবু চৌধুরী এমপির সহধর্মিণী শাহানাজ খান, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নবকাম কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খন্দকার শাহজাহান সাজ্জাদ, যুবলীগ নেতা রোমানুজ্জামান রোমান প্রমূখ।

বাংলাদেশ সময়: ২২:০৯:০৭   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ