স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসিকতায় স্মার্ট হতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসিকতায় স্মার্ট হতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪



স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসিকতায় স্মার্ট হতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি জ্ঞানভিত্তিক, উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে শুধু পোশাকে নয়, মানসিকতায় স্মার্ট হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের জনশক্তিকে দক্ষ, স্মার্ট ও বিশ্বমানের মানবসম্পদে রূপান্তরিত করতে হবে।
গতকাল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র আয়োজনে মিরপুরে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অডিটোরিয়ামে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে মানসম্মত ও উপযুক্ত ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে এবং দক্ষ হিসেবে গড়ে তুলে বিদেশে প্রেরণ করতে হবে। কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা বিদেশে বেশি বেতনে চাকুরী পাবে এবং এতে দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে।
তিনি বলেন, এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বিদেশ গমনেচ্ছু কর্মী এবং বিদেশ প্রত্যাগত কর্মীদের সেবা প্রদানে অবহেলা করলে দায়ী ব্যক্তিদের ছাড় দেয়া হবে না।
বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন। সভায় বিএমইটি’র আওতাধীন সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪৩:১৫   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ