দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে : এনামুল হক শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে : এনামুল হক শামীম
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪



দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে : এনামুল হক শামীম

সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এজেন্ডা হচ্ছে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয়ক্ষমতার মধ্য রাখার পাশাপাশি চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা।
আজ শুক্রবার বিকেলে নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ধর্মীয় প্রতিষ্ঠানসহ ৩৯টি প্রকল্পে ৩৫ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পণ্য মজুদ করার কারণে জনগণ ভোগান্তির শিকার হয়। কোনো অসাধু ব্যবসায়ী যাতে রমজান মাসকে সামনে রেখে পণ্য মজুদ করে বেশি দামে বিক্রি করতে না পারে সেজন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরদারি রাখতে হবে। কারণ, এই সরকারের অগ্রাধিকার হচ্ছে দ্রব্য মূল্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪৮:৪০   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ