সরিষাবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪



সরিষাবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সরিষাবাড়ী উপজেলা সমিতি,ঢাকা’র উদ্যোগে গরীব, দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে ৭ শতাধিক দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এতে ঢাকা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত সচিব মোঃ হযরত আলী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ নৌ বাহিনীর ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত)শহিদুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা সমিতির উপদেষ্টা কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল,কার্যকরী সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন রনো, পৌর মেয়র মনির উদ্দিন ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন সহ আরও অনেকেই।

এ সময় সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সমিতির দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন সবুজ, সমিতির সদস্য সেলিম হায়দার তরুণ ও নাজমুল হুদা বজলু ভিপি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৪৫   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হবে ৪ নতুন বিষয় : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ