বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন ৫ ঘন্টায়ও নেভেনি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন ৫ ঘন্টায়ও নেভেনি
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪



বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন ৫ ঘন্টায়ও নেভেনি

পাঁচ ঘন্টায়ও নেভেনি নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে লাগা আগুন। আগুন নেভাতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট কাজ করছে বলে জানান উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ।

‘প্ল্যাস্টিক, রাবারের মতো জিনিসপত্র থাকায় আগুন নেভাতে সময় লাগছে। তবে আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করছে ফায়ার সার্ভিস’, বলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ভাষ্যমতে, দুপুর পৌনে একটার দিকে গুদামের দক্ষিণ পাশে স্তুপাকারে রাখা পরিত্যক্ত পাইপে আগুন লাগে। এই পাইপগুলো মূলত ড্রেজিং এর কাজে জাহাজে ব্যবহার করা হয়ে থাকে। শুরুতে গুদামের ভেতরে থাকা লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা) আনোয়ারুল হক।

তিনি বলেন, ‘ওয়েস্টিজ পাইপগুলো স্তুপাকারে এখানে রাখা ছিল। আমরা চারদিক থেকে ঘিরে রেখেছি যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভবনাও নাই। আমরা দ্রুত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছি। যেহেতু এখানে রাবার ও প্ল্যাস্টিক তাই আগুন নেভাতে সময় লাগছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আগুন নেভাতে ফোমের ব্যবহার করেছিলাম কিন্তু খোলা জায়গা হওয়াতে তা কাজে আসেনি। তাই পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।’

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এ ব্যাপারে বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি বরে জানান তিনি।

বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) কমান্ডার মো. রফিউল হাসাইন বলেন, ‘আমাদের কিছু ওয়েস্টিজ মালামাল স্তুপাকারে রাখা ছিল। সেখানেই আগুন লাগে। আমরা ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই যে তারা আগুন ছড়িয়ে পড়া থেকে নিয়ন্ত্রণে রেখেছেন।’

আগুন কীভাবে লেগেছে তা নিরূপনে তদন্ত কমিটি করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে, বিকেল পৌনে পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময়ও আগুন জ্বলছিল।

বাংলাদেশ সময়: ১৮:১৭:১৭   ৪৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ