মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪



মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার অনুরোধে সোমবার স্থানীয় সময় বিকেল চারটায় বৈঠকটি বসবে বলে কূটনৈতিক সূত্রসমূহ জানিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত ও ৪১ জন আহত হয়েছে। ওই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে ওয়াশিংটন।
এর প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট ৮৫টির বেশি লক্ষ্যে একযোগে এ বিমান হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৩৬   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ