জাতীয় পার্টি সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না: চুন্নু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় পার্টি সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না: চুন্নু
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪



জাতীয় পার্টি সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি সংসদের সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না, তারা সক্রিয়ভাবে জনগণের পক্ষে কথা বলতে চায়।

রোববার (৪ ফেব্রুয়ারি) বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মুজিবুল হক বলেন, ‘আমরা বিএনপির মতো সরকার পতনের আন্দোলন করি না, ক্ষমতায় যাওয়ার আন্দোলন করি না।

২ মার্চ রওশনপন্থিদের কর্মসূচি নিয়ে তিনি বলেন, প্রতিটি দলেরই বিভিন্ন কর্মসূচি থাকে, কিন্তু তাদের (রওশনপন্থি) কর্মসূচিকে গুরুত্ব দেয়ার কিছু দেখছি না।

কাকরাইল কার্যালয় দখলের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ব্যবস্থা নেয়ার কিছু দেখছি না, দলের কেউ কিছু করেনি। তবে বাইরের কেউ বাড়াবাড়ি করলে আইনগত ব্যবস্থা নেব।

তিনি বলেন, যারা শাসন করে তারা সবসময় বিরোধী দলের ওপর প্রভাব বিস্তারেরচেষ্টা করে, আমাদের চেয়ারম্যান সেই প্রভাব থেকে বের হওয়ার কথা বলেছেন।

পিটার হাসের মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি সেটা আমরাও স্বীকার করি, তাদের মতামত ভিন্ন হতেই পারে। কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, তাই অবশ্যই তারা আমাদের সঙ্গে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৫৪   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ