নতুন রেলপথ নির্মাণ করে সারা বাংলাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে - রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন রেলপথ নির্মাণ করে সারা বাংলাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে - রেলপথ মন্ত্রী
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



নতুন রেলপথ নির্মাণ করে সারা বাংলাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে - রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেন, নতুন রেলপথ নির্মাণ করে সারা বাংলাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। ট্রেনের যাত্রীদের সেবার মান বৃদ্ধি করে রেলকে একটি নিরাপদ পরিবহনে পরিণত করা হবে।

আজ রাজবাড়ীর পাংশা- বালিয়াকান্দি ও কালুখালী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীবৃন্দের আয়োজনে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে রেলপথ মন্ত্রণালয়। ইতমধ্যে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনার সদস্যরা। এই অভিযান অব্যাহত থাকবে। আসন্ন ঈদযাত্রায় ট্রেনের টিকিট প্রাপ্তিতে সমস্যা হবে না সকলে স্বস্তিতে টিকিট পাবে । ট্রেনের টিকিট কালোবাজির চক্রের সাথে ‘সহজ’ ডটকম, রেলের কর্মচারীসহ অসাধু কিছু কর্মকর্তারা জড়িত।
মন্ত্রী বলেন, বিএনপির সময় রেলপথ ধ্বংস করা হয়েছিল। রেলে আগুন দিয়ে রেলপথকে ধ্বংস করতে চায় বিএনপি।ট্রেনে যাত্রীদের জন্য যে খাবারের মান উন্নয়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মানুষ টাকা দিয়ে খাবার ক্রয় করে খায়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৫১   ৫৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আইকাওর অডিট শুরু
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানি অস্ত্রোপচারের জন্য ২১ রোগী বাছাই
সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ