নারায়ণগঞ্জে গ্যাস লাইনের আগুনে দগ্ধ ১৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে গ্যাস লাইনের আগুনে দগ্ধ ১৪
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



নারায়ণগঞ্জে গ্যাস লাইনের আগুনে দগ্ধ ১৪

নারায়ণগঞ্জে একটি রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১৪জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাড়ে ৩টায় ফতুল্লা কাশিপুর হাটখোলা ‘ক্রোনি এ্যাপারেলসে’ ওই দুর্ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

বিস্ফোরণে দগ্ধরা হলেন, পলাশ কান্তি মন্ডল, জিতু, মুকুল, শান্ত, আমির মিয়া, মিঠুন বিশ্বাস, কামরুল, রুবেল, মনির, রিপন, শফিক, মেহেদী, জাকির, মাহবুব কাজি।

মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ১৩জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩জন শঙ্কামুক্ত আছেন। তবে একজনকে আমরা পর্যবেক্ষণের জন্য বার্ণ ইউনিটে ভর্তি করেছি। তাঁর নাম জিতু (৪০), তিনি ৩০ ভাগ দগ্ধ হয়েছেন। সে ওই পোশাক কারখানার শ্রমিক বলে প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১৪   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ