বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক

প্রথম পাতা » খেলাধুলা » বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক

লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির কোচ হিসেবে শততম ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চান হ্যান্সি ফ্লিক। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।

এবারের লা লিগায় পয়েন্ট টেবিলের টপ স্পট যেন মিউজিক্যাল চেয়ার। কখনও শীর্ষে বার্সেলোনা, কখনও আবার রিয়াল মাদ্রিদ। এই মুহূর্তে সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র এক পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে বার্সা। সাময়িকভাবে হলেও ব্যবধানটা চারে নিয়ে যাওয়ার সুযোগ কাতালানদের সামনে।

যদিও কাজটা মোটেও সহজ হবে না। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। মুখোমুখি ৫৭ দেখায় ৩৫ বারই তাদের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। কিন্তু, সাম্প্রতিক পরিসংখ্যান নেই অনুকূলে। ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ জয় ২০২২ সালের অক্টোবরে। এর মাঝে ক্যাম্প ন্যুতে দুই লিগ ম্যাচের দুটিতেই জিতেছে ইয়েলো সাবমেরিন বাহিনী। এবারও তারা খেলছে দারুণ। আছে লিগ টেবিলের তিন নম্বরে।

তারওপর বার্সাও নেই সেরা ছন্দে। কদিন আগেই ব্যাক টু ব্যাক ম্যাচ হারের তিক্ততা পেয়েছে। কোপা দেল রেতে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হয়েছে বিধ্বস্ত। লা লিগায় হেরেছে জিরোনার মতো দলের বিপক্ষে। যদিও এরপর লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে কামব্যাকের আভাস দিয়েছে কাতালান জায়ান্টরা।

ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘কঠিন দুটো সপ্তাহ গেছে। আপনাকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। ভিয়ারিয়াল কঠিন প্রতিপক্ষ। ভালো খেলোয়াড় আছে ওদের। জয়টা খুব দরকার। নাহলে রিয়াল আবারও শীর্ষে ওঠার সুযোগ পেয়ে যাবে।’

বার্সেলোনার হেড কোচ হিসেবে শততম ম্যাচে নামতে যাচ্ছেন হ্যান্সি ফ্লিক। প্রায় দুই বছরের সফরে অনেক চ্যালেঞ্জ সামনে এসেছে। তবে, স্প্যানিশ ক্লাবটিতে প্রতি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানান জার্মান কোচ।

তিনি বলেন, ‘এখানে সময়টা দারুণ কাটছে। প্রতিদিন ফুটবলারদের সঙ্গে আমার স্টাফদের নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। ভালো লাগছে। বার্সাকে কোচিং করানো আমার জন্য সম্মানের।’

শততম ম্যাচের আগে ফ্লিকের জন্য ভালো খবর হচ্ছে অনুশীলনে ফিরেছেন গাভি। যদিও ইনজুরির কারণে গত বছর আগস্ট থেকে মাঠের বাইরে থাকা মিডফিল্ডারকে ভিয়ারিয়ালের বিপক্ষে তড়িঘড়ি করে নামাতে চান না তিনি। নতুন করে ইনজুরিতে ডি ইয়ং। ওলমো ও ইয়ংয়ের পরিবর্তে শুরুর একাদশে থাকবেন ফারমিন লোপেজ ও পেদ্রি। লেভান্তের বিপক্ষে ভালো পারফরম্যান্স উপহার দেওয়া ক্যানসেলোকেও দেখা যাবে শুরুর একাদশে। ইয়ামাল, রাফিনিয়া, লেভানদোভস্কিরা তো থাকছেনই।

বাংলাদেশ সময়: ১২:৩০:১৩   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক
পিএসজি তারকাকে পেতে রিয়াল-সিটি-লিভারপুলের ত্রিমুখী লড়াই
দলকে জিতিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন নেইমার
ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার
ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও তুর্কি ক্লাবের কাছে হারল জুভেন্টাস
রোমাঞ্চকর ম্যাচে ড্র করেও শেষ ষোলোতে পিএসজি
প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেল যে ৮ দল
প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা আটালান্টা ৪ গোল দিয়ে শেষ ষোলোয়
নিউজিল্যান্ডের কাছে হেরে সবার আগে বিদায় শ্রীলঙ্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ