জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের

প্রথম পাতা » খেলাধুলা » জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের

আগামী জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। সাতটি স্পোর্টসের পাশাপাশি বাকি খেলাও অন্তর্ভুক্ত করতে চান ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচিতে। সাবেক ক্রীড়াবিদদের অগ্রাধিকার দিয়ে খুব দ্রুত প্রাথমিক শিক্ষাক্রমে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে বলে আশ্বাস্ত করেছেন আমিনুল হক।

অভিভাবক হিসেবে সাবেক খেলোয়াড় পাওয়ায় পরিবর্তনের প্রত্যাশা বেড়েছে ক্রীড়াবিদদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর, ক্রীড়াঙ্গনের সকল কর্মকর্তাদের সঙ্গে আমিনুল হকের হয়েছে আলোচনায়ও। প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে নিয়ে আশার পরিকল্পনার কথাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া ক্রীড়াকে পেশা করার লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করেছেন আমিনুল হক। প্রাথমিক শিক্ষাক্রমে স্পোর্টসকে বাধ্যতামূলক করে, খুব দ্রুত সাবেক ক্রীড়াবিদদের কর্মসংস্থান তৈরি করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

গণমাধ্যমকে আমিনুল হক বলেন, ‘জাতীয় শিক্ষাক্রমে যেহেতু আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে ক্রীড়া শিক্ষক হিসেবে সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান করা হবে।’

ক্রীড়াঙ্গন উন্নয়নে আমিনুল হকের রয়েছে বিষদ পরিকল্পনা। ক্রীড়াবিদদের কর্মসংস্থানের পাশাপাশি তৃণমূল পর্যায়ের প্রতিভাকে কাজে লাগাতে খুব শিগগিরি ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু করতে চান তিনি। যেখানে উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে, বিশ্বাস ক্রীড়া অভিভাবকের। যার শুরুটা সাতটি ক্যাটাগরি থেকে হলেও, পর্ববর্তী বাজেটের পর এর পরিধি আরও বাড়ানোর প্রত্যাশা আমিনুল হকের।

এ বিষয়ে তিনি বলেন, ‘শুধু সাতটি কেন, আমরা যেহেতু প্রথম শুরু করতে যাচ্ছি ইদের পর পর। আমরা চেষ্টা করব, জুন-জুলাইয়ের পরে যখন বাজেট সেশন আসবে, তখন আমরা চেষ্টা করব, ভলিবল থেকে শুরু করে হ্যান্ডবলসহ অন্যান্য স্পোর্টসও যেন তৃণমূলের সকল পর্যায়ে শুরু করতে পারি।’

দেশের ভবিষ্যৎ আধুনিক ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠার জন্য সাবেক ক্রীড়াবিদ ও কোচদের সহযোগিতা চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৫৫   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ