প্রাক্তন প্রেমিকের সঙ্গে দীপিকার পুরানো ভিডিও ভাইরাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাক্তন প্রেমিকের সঙ্গে দীপিকার পুরানো ভিডিও ভাইরাল
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪



প্রাক্তন প্রেমিকের সঙ্গে দীপিকার পুরানো ভিডিও ভাইরাল

বলিউডে দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুরের প্রেম ছিল চর্চিত আলোচনা। তবে সেসব গল্প এখন অতীত। কিন্তু সময় পার হলেও যেন প্রাক্তনকে ভুলতে পারেননি বলিউড হার্টথ্রব কুইন দীপিকা। অবশ্য সেলেবরা যাই করেন তার কিছু কিছু প্রমান সারা জীবন চোখের সামনে জ্বল জ্বল করে। এবার তেমনই একটি ভিডিওর আলোচনা সামনে এলো।

ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুরের প্রেমের উপাখ্যানের যখন দাড়ি পড়ার অবস্থা তখন আকাশের চাঁদ হয়ে রণবীরের জীবনে প্রবেশ করেন দীপিকা।

কিন্তু সেই সম্পর্কও যেন গভীরতার পালে ততটা শক্ত হতে পারেনি। কিন্তু একে অপরের প্রতি যে ভালোবাসা রয়েছে তা বিভিন্ন সময় নজরে এসেছে। সেই সমীকরণ পাল্টে যেতে দেখা যায় ‘তামাশা’ ছবি মুক্তির পর। ‘তামাশা’ সেটে আবারও কাছাকাছি এসেছিলেন রণবীর ও দীপিকা। সেই ছবির প্রচারের সময় দীপিকা ও রণবীরের মাঝে যে সমীকরণ নজরে এসেছিল সবার, তারই এক ভিডিও ক্লিপ নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সেই ভিডিওতে দেখা যায়, কখনো রণবীরের মাথায় হাত বোলাচ্ছেন দীপিকা, কখনো আবার রণবীরের হাতে চুমু খাচ্ছেন। তবে জানা যায়, তখনও ক্যাটরিনা ছিল রণবীরের মনে।

দীপিকা পরে রণবীর সিংকে মন দেন। রণবীর কাপুরের জীবনে দুজনই এখন অতীত। আলিয়া ভাট সেই জায়গা পুরোটাই দখল করে নিয়েছে। অন্যদিকে দীপিকা-ক্যাটরিনা দুজনই সংসার করছেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:১৪   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে পরকীয়া সন্দেহে ১৬ ঘণ্টা গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ
রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির
গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান
বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রকস্টার’র দ্বিতীয় টিজার
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঈদযাত্রার দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ