সরিষাবাড়ীতে এসএসসি কক্ষ প্রত্যবেক্ষকদের মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে এসএসসি কক্ষ প্রত্যবেক্ষকদের মতবিনিময় সভা
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪



সরিষাবাড়ীতে এসএসসি কক্ষ প্রত্যবেক্ষকদের মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : আসন্ন ২০২৪ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে কক্ষ প্রত্যবেক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরিষাবাড়ী-১ ২১৫ নম্বার কেন্দ্রের ৪০ জন কক্ষ প্রত্যবেক্ষক এ মতবিনিময় সভায় অংশ নেন।

এতে সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ রজব আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ। আরো বক্তব্য রাখেন, বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সদস্য আতাউর রহমান এবং সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সহকারি কেন্দ্র সচিব শিক্ষক মোঃ শাহজাহান আলী, হল সুপার সিনিয়র শিক্ষিকা নাসরিন জাহান, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল কাদের সহ ছয়টি বিদ্যালয়ের কক্ষ প্রত্যবেক্ষক হিসেবে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৮:৫৩   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ