এমপিওভুক্তির নামে প্রতারণার ফাঁদ, সাবেক দুই শিক্ষক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » এমপিওভুক্তির নামে প্রতারণার ফাঁদ, সাবেক দুই শিক্ষক গ্রেফতার
রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪



এমপিওভুক্তির নামে প্রতারণার ফাঁদ, সাবেক দুই শিক্ষক গ্রেফতার

অল্প সময়ে ধনী হওয়ার নেশায় প্রতারণা ফাঁদ পাতেন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক দুই শিক্ষক। তাদের টার্গেট ছিল, এমপিওভুক্ত নয় এমন মাদ্রাসা এবং মাদ্রাসার বিভিন্ন পদে নিয়োগ নিতে ইচ্ছুক আবেদনকারীরা। তাদের গ্রেফতারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, মাত্র চার থেকে পাঁচ বছরেই চক্রটি হাতিয়ে নিয়েছে চার কোটি টাকার বেশি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই (ঢাকা মেট্রো-উত্তর) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

চক্রের মূলহোতা সাবেক দুই স্কুল শিক্ষক আব্দুল গাফফার ও আসাদুজ্জামান মানিক। একজন নিজেকে পরিচয় দিতেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপসচিব, আরেকজন প্রোগ্রাম অফিসার। মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগহ করে দুইজন ফোন দিতেন এমপিওভুক্তির অপেক্ষায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানে। দ্রুত এমপিওভুক্ত করার নাম করে দাবি করতেন ১৫ থেকে ২০ লাখ টাকা। আর এ ফাঁদেই পা দেন ভুক্তভোগীরা।

দেশে এখনও অনেক মাদ্রাসা আছে এমপিওভুক্তির অপেক্ষায়। শিক্ষক-কর্মচারীদের আশায় দিন গোনা, কবে আসবে সুদিন! এই দুর্বলতার সুযোগ নিতো একটি প্রতারক চক্র।

জড়িতদের গ্রেফতারের পর পিবিআই বলছে, চার থেকে পাঁচ বছরের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় সোয়া চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। তাদের টার্গেট থেকে বাদ যায়নি মাদ্রাসায় নিয়োগ পেতে ইচ্ছুক আবেদনকারীরাও।

বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, টাকা দেয়ার পরও যখন তাদের কাজ হচ্ছিল না, তখন তারা খোঁজ নিয়ে দেখেন যে আসাদুজ্জামান নামে কোনো প্রোগ্রাম অফিসার শিক্ষা অধিদফতরে নেই। ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এ প্রতারণার মাধ্যতে তারা ৪ কোটি ১ লাখ ১৩৯ টাকা লেনদেনের তথ্য বিকাশ এবং নগদ থেকে পেয়েছি।

এ ঘটনার সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫৬   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী
রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবসে শ্রমিক সুরক্ষা নিয়ে আলোচনা
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
শ্রম খাতের সমস্যা নিরসনে টিম ওয়ার্ক চলমান থাকবে : শ্রমমন্ত্রী
মে দিবসে সরিষাবাড়ীতে ইমারত নির্মাণ শ্রমিকদের ব্যতিক্রমী আয়োজন
সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত, ৭ পরিবারকে সহায়তা
আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে
মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত : শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ