ডিএসসিসির ১ ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না : তাপস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএসসিসির ১ ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না : তাপস
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪



ডিএসসিসির ১ ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না : তাপস

এক ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মতিঝিল মিডল সার্কুলার রোড কাঁচাবাজারের দোকানগুলোর বরাদ্দপ্রাপ্তদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৫৭ জন বরাদ্দপ্রাপ্তদের মাঝে চাবি হস্তান্তর করা হয়।

মেয়র তাপস বলেন, এই দোকানগুলো ১৯৯৭ সালে মেয়র মোহাম্মদ হানিফের আমলে বরাদ্দ দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় প্রকৃত বরাদ্দপ্রাপ্তরা সেসব দোকান বুঝে পায়নি। ২ যুগেরও বেশি সময় ধরে অনেক দোকান অবৈধ দখলদাররা ভোগ করে আসছিল। কিন্তু আমরা থাকতে সিটি করপোরেশনের এক ইঞ্চি জমিও কেউ আর অবৈধভাবে দখল করতে পারবে না। তাই আজ প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের সেসব দোকান বুঝিয়ে দেওয়া হচ্ছে।

প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের দোকান বুঝিয়ে দিতে সব প্রতিকূলতা অতিক্রমের আশাবাদ ব্যক্ত করে শেখ তাপস বলেন, যারা প্রকৃত বরাদ্দপ্রাপ্ত তারাই সেখানে সঠিকভাবে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবে। তারা আমাদের অংশীজন, হকদার। তাই তাদের বরাদ্দ বুঝিয়ে দিতে কোনো ধরনের প্রতিকূলতা আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা সব প্রতিকূলতা অতিক্রম করব, ইনশাআল্লাহ।

করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:২৮   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
সরকার ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস করবে না : অর্থমন্ত্রী
জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ