মাইলফলকের ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো

প্রথম পাতা » খেলাধুলা » মাইলফলকের ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



মাইলফলকের ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো

মাইলফলকের ম্যাচ জয় দিয়ে রাঙালেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলে জয় পেলো আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে আল ওখুদকে ৩-০ গোলে হারালো তারা।

মাঠে নেমেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেন সিআর সেভেন। পেশাদার ফুটবলার হিসেবে ২৩ বছরের ক্যারিয়ারে এটি ছিলো রোনালদোর এক হাজার তিনশ’তম ম্যাচ। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর মাত্র দুজন ফুটবলার। আর মাইলফলক মানেই যেন রোনালদোর জ্বলে উঠা। শনিবারও (২৭ ডিসেম্বর) ঘটলো সে ঘটনা।

আল ওখুদের বিপক্ষে শুরু থেকেই পর্তুগিজ ফুটবলার ছিলেন দারুণ ছন্দে। ৩১ মিনিটে সতীর্থের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো। আর প্রথমার্ধ্বের যোগ করা সময়ে পূরণ করেন জোড়া গোল।

পায়ের আলতো টোকায় প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানান রোনালদো। যা তার ক্যারিয়ারের ৯৫৬তম। এরপর বিরতি থেকে ফিরে দলের হয়ে তিন নম্বর গোল করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।

হ্যাটট্রিক হতে পারতো রোনালদোর। কিন্তু গোল করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডে। শেষ পর্যন্ত ৩-০’তেই জিতে মাঠ ছাড়ে আল নাসর।

মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রোনালদোর আল নাসর। টানা দশ ম্যাচ জিতেছে তারা। প্রো লিগে ১০ ম্যাচে রোনালদোর গোল ১২টি।

বাংলাদেশ সময়: ১২:০৭:৪৪   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ