ভেনিজুয়েলা সফরে ল্যাভরভ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভেনিজুয়েলা সফরে ল্যাভরভ
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪



ভেনিজুয়েলা সফরে ল্যাভরভ

রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ ভেনিজুয়েলা সফরে কারাকাস এসে পৌঁছেছেন।
সফরকালে ল্যাভরভ ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রী ইভান গিল পিন্টোর সাথে বৈঠক করবেন। এছাড়াও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজের সাথেও তার বৈঠকের কথা রয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখোরোভা বলেছেন, ভেনিজুয়েলার নেতৃত্বের সাথে আলোচনাকালে ল্যাভরভ দু’দেশের কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির সম্ভাবনা নিয়ে কথা বলবেন।
এর আগে মাদুরো বলেছিলেন, ল্যাভরভ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসবেন।
ভেনিজুয়েলা থেকে ল্যাভরভ জি-২০ গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে রিও ডি জেনিরোতে যাবেন। বৈঠকটি ফেব্রুয়ারির ২১ ও ২২ তারিখে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩৫   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ