সেনাবাহিনী সর্বোচ্চ পেশাগত দক্ষতায় কাজ করে থাকে: সেনাপ্রধান

প্রথম পাতা » খুলনা » সেনাবাহিনী সর্বোচ্চ পেশাগত দক্ষতায় কাজ করে থাকে: সেনাপ্রধান
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪



সেনাবাহিনী সর্বোচ্চ পেশাগত দক্ষতায় কাজ করে থাকে: সেনাপ্রধান

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের তরফ থেকে যে কোনো উন্নয়ন কাজের সুযোগ পেলে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাগত দক্ষতার মাধ্যমে তা করে থাকে। ঢাকা-ভাঙ্গা-নড়াইল-যশোর রেলপথ নির্মাণ কাজের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। আশা করি চলতি বছরের এপ্রিলের মধ্যেই এই রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। তারপর উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রথমে নড়াইল রেলস্টেশন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

এছাড়া নড়াইল শহরে নির্মিত চারলেন সড়ক কার্যক্রম পরিদর্শনসহ লোহাগড়া উপজেলার পৈতৃকভিটা করফা গ্রামে মসজিদ উদ্বোধন, বৃক্ষরোপণ, বাবার নামে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিদর্শন, মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দীন আহমেদ’ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন তিনি।

এদিকে, লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সেনাপ্রধান। এসব কর্মসূচিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগেও রেলপথ নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে একাধিবার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায় এসেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। নিজ জেলায় এসে প্রতিবারই গ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হন। ২০২১ সালের ২৪ জুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২৯:১০   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ