বিদেশি ঋণের চাপ আছে, তবে বেশি না : অর্থমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » বিদেশি ঋণের চাপ আছে, তবে বেশি না : অর্থমন্ত্রী
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪



বিদেশি ঋণের চাপ আছে, তবে বেশি না : অর্থমন্ত্রী

বৈদেশিক ঋণ পরিশোধের চাপ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশি ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে। তবে খুব যে বেশি চাপ বিষয়টা ওইরকম না। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি?

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত অর্থমন্ত্রীর দপ্তরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশান (আইওএম) ও আইএফএডির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ে কিছুটা অস্বস্তি আছে।
একটা কমে আরেকটা আবার বাড়ে। কি করব? জোর করে ধরে নামাব? তবে একটু ধৈর্য ধরেন সবকিছু ঠিক হয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘ইফাদ হাল নদীতে রেনু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার ছাড় করেছে। এমন কাজ সামনে আরো করব।
আইওএম বৈদেশিক মাইগ্রেন্ট নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা-নেওয়ার কাজ করে তারা। সামনে এই ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে।’

বাংলাদেশ সময়: ১৫:৫৮:১৩   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ