রাষ্ট্রপতি রচিত ‘এগিয়ে যাবে বাংলাদেশ’র ইংরেজি সংস্করণ প্রকাশিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতি রচিত ‘এগিয়ে যাবে বাংলাদেশ’র ইংরেজি সংস্করণ প্রকাশিত
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪



রাষ্ট্রপতি রচিত ‘এগিয়ে যাবে বাংলাদেশ’র ইংরেজি সংস্করণ প্রকাশিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রচিত ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ গ্রন্থের ইংরেজি সংস্করণ ‘Bangladesh will Go a Long Way’ প্রকাশিত হয়েছে।

আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ও প্রকাশক ওসমান গনি ও বইটির সম্পাদনা- সমন্বয়ক ড. এম আবদুল আলীম দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বইটি হস্তান্তর করেন। বইটি অনুবাদ করেন দুলাল আল মনসুর।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার রচিত গ্রন্থের ইংরেজি সংস্করণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, বইটির মাধ্যমে পাঠক সমাজ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের ইতিহাস, শেখ হাসিনার নেতৃত্ব, পদ্মা সেতুর কাল্পনিক দুর্নীতি, সমসাময়িক রাজনীতি, আর্থ-সামাজিক বাস্তবতা ও দিন বদলের পালাসহ বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে জানতে পারবেন।

তিনি আরও বলেন, পাঠকপ্রিয়তা পেলে তার এ প্রচেষ্টা সার্থক হবে এবং ভবিষ্যতে লেখালেখির জন্য আরও আগ্রহ ও অনুপ্রেরণা পাবেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এবং অনুবাদক দুলাল আল মনসুর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:১০   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ