ডাকঘরের উন্নয়নে জাপানের বিনিয়োগ ও সহায়তা চায় বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডাকঘরের উন্নয়নে জাপানের বিনিয়োগ ও সহায়তা চায় বাংলাদেশ
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪



ডাকঘরের উন্নয়নে জাপানের বিনিয়োগ ও সহায়তা চায় বাংলাদেশ

ডাকঘরের উন্নয়নে জাপানের বিনিয়োগ ও অন্যান্য সহায়তা চেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এ সময় প্রতিমন্ত্রী এ সহযোগিতা চান।

প্রতিমন্ত্রী বলেন, পিপিপির আওতায় জাপানের ডাক ব্যবস্থা আধুনিকায়ন হয়েছে। তাই আমাদের ডাকঘরের উন্নয়নে তাদের বিনিয়োগ ও অন্যান্য সহায়তা চেয়েছি।

জাপানে রপ্তানি বাড়ানো, টেলিটক এবং টেশিসে বিনিয়োগের যে সুযোগ রয়েছে, সেগুলোও এ সময় প্রতিমন্ত্রী তুলে ধরেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, আইসিটি ও সাইবার নিরাপত্তাসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইসিটিসহ বিভিন্ন সেক্টরে সরকারের চাহিদা পূরণে আমরা কাজ করে যাব।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নে জাপান বাংলাদেশকে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ কর্মসূচির আলোকে আগামী দুই মাসের মধ্যে বা তারও আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং জাপান দূতাবাস ও জাইকা এক সঙ্গে স্মার্ট বাংলাদেশ মাস্টারপ্ল্যান চূড়ান্তভাবে উদ্বোধন করা সম্ভব।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে জাপানের মতো করে গড়ে তুলতে চেয়েছিলেন। জাপানের প্রযুক্তি খাত, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন বঙ্গবন্ধুকে সোনার বাংলা বিনির্মাণে অনুপ্রাণিত করেছিল।

জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুউচি টমোহিদি এবং জেট্রোর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইয়ামাদা কাজুনুরি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:০১   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ