অগ্নি নিরাপত্তা রেটিং সংক্রান্ত সমস্যার নিরসনের দাবী বিজিএমইএ”র

প্রথম পাতা » ছবি গ্যালারী » অগ্নি নিরাপত্তা রেটিং সংক্রান্ত সমস্যার নিরসনের দাবী বিজিএমইএ”র
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪



অগ্নি নিরাপত্তা রেটিং সংক্রান্ত সমস্যার নিরসনের দাবী বিজিএমইএ”র

বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ তৈরি পোশাকশিল্প খাতে steel fabricated structure এর fire resistance rating সংক্রান্ত সমস্যার নিরসন চায়।

বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সাথে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতকালে এ দাবি জানান।

এছাড়া তাঁরা তৈরি পোশাক শিল্পের জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এ আলাদা একটি অনুচ্ছেদ যুক্ত করার জন্য এবং তৈরি পোশাক শিল্পের কারিগরি বিষয় সমাধানকল্পে বিএনবিসির সংশোধিত সংস্করণ প্রকাশের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দেন।

মন্ত্রী তাদের সকল প্রস্তাবনা সক্রিয় বিবেচনার আশ্বাস দেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত সরকার কর্তৃক অনুমোদিত এনপিটিএ গাইডলাইন ২০১৩অনুযায়ী ইতোমধ্যে বিদ্যমান ( ২৪ নভেম্বর ২০১৩ এর পূর্বে) তৈরি পোশাক শিল্প কারখানার স্টিল দ্বারা নির্মিত ভবনগুলোতে (৬৫ ফুট উচ্চতা পর্যন্ত) structural element এর fire resistance rating আবশ্যক ছিল না। পরবর্তীতে RMG Sustainability Council কর্তৃক প্রণীত নীতিমালায় নভেম্বর ২০১৩ থেকে ফেব্রুয়ারী ২০২১ পর্যন্ত স্টিল দ্বারা নির্মিত ভবনগুলোর ক্ষেত্রে উক্ত rating প্রদান করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এর আলোকে স্টিল দ্বারা নির্মিত ভবনের ক্ষেত্রে অনধিক এক তলা ( ৮ মিটার উচ্চতা পর্যন্ত) এবং শর্তযুক্তভাবে অনধিক তিন তলা (১১ মিটার উচ্চতা পর্যন্ত) structural element এর fire resistance rating প্রদানের আবশ্যকতা নেই। তাছাড়া বিএনবিসি ২০২০ এর পার্ট ১, সেকশন ৪(৩) অনুযায়ী ১১ ফেব্রুয়ারি ২০২১ এর পূর্বে নির্মিত সকল ভবনে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে। এ সুযোগের আওতায় তারা গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে steel structure এর অগ্নি নিরাপত্তার রেটিং এ ছাড় প্রদানের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮:১১:১০   ৩০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ