স্পীকারের সাথে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪



স্পীকারের সাথে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, সংসদীয় মৈত্রী গ্রুপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবার্গের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করে চলেছে।

স্পীকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দেশগুলোর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করা যেতে পারে।

বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পর বাংলাদেশের সাথেই পারস্পরিক সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি বলেন, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও ইউরোপীয় ইউনিয়নের অধীনে বাংলাদেশী নার্স, পরিচর্যাকারী, নির্মাণ কর্মী ও প্রকৌশলীদের কাজ দেওয়া হচ্ছে। এসময় তিনি বাংলাদেশের সাথে ক্লাইমেট ডায়লগ শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৬:২১   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
সরকার ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস করবে না : অর্থমন্ত্রী
জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ