কুমিল্লা সিটি উপনির্বাচনের প্রতীক বরাদ্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা সিটি উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪



কুমিল্লা সিটি উপনির্বাচনের প্রতীক বরাদ্দ

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

মেয়র পদে কুমিল্লা চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তাদের মনোনয়ন বৈধতা পেয়েছে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রার্থী সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীক পেয়েছেন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নূর উর রহমান মাহমুদ তামিম চেয়েছেন হাতি। তাকে হাতি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। দুইবারের সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু চেয়েছেন টেবিল ঘড়ি এবং বহিষ্কৃত বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার চেয়েছেন ঘোড়া প্রতীক। তাদেরকে পছন্দের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গত বছর একই প্রতীকে নির্বাচন করেছেন বিএনপির এই দুই নেতা।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন। শুক্রবার থেকেই প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণে প্রতি তিন ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন এবং মাঠ পর্যায়ে কাজ করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তা। এছাড়া সভা ও উঠান বৈঠক করতে অবশ্যই পুলিশকে জানাতে হবে। মাইক ব্যবহারে অনুমতি নিতে হবে। কোনভাবেই এসএসসি পরীক্ষা ব্যাহত হয় এমন কোনো প্রচারণা করা যাবে না।

আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কুমিল্লা সিটি করপোরেশনের ২ লাখ ৪২ হাজার ৬৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৫টি কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতীক বরাদ্দ সভায় রিটার্নিং কর্মকর্তা আরও জানান, দুপুর ২টা থেকে প্রতি ওয়ার্ডে একটি মাইক ব্যবহার করা যাবে, কোথাও কোনো খাবার ও পানীয় বিতরণের সুযোগ নেই, উঠান বৈঠক পথসভা অবশ্যই পুলিশকে জানাতে হবে, প্রচারণায় সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীকে ব্যবহার করা যাবে না এবং মনিটরিং কমিটিতে প্রার্থীদের প্রতিনিধি থাকবে।

২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে তৎকালীন মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে পরাজিত করে নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ডিসেম্বরে মেয়র রিফাতের মৃত্যুতে পদটি আবার শূন্য হয়। তাই মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৭:১৫:২৪   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ