নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা: ১৫ প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা: ১৫ প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা: ১৫ প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক : কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা: আজকের যত্ন, আগামীর সুস্থতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Climate Resilient Campus Initiative-এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৫ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালায় কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক স্বাস্থ্যবিধি, নিরাপদ স্যানিটেশন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বর্তমান সময়ে কিশোরীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার অভাব শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বাস্তবতা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালা শেষে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনের সময়ে সহজে স্যানিটারি প্যাড পাওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় গোপনীয়তা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সহায়ক হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেলিনা এ চৌধুরী।

বক্তারা বলেন, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা শুধু ব্যক্তিগত সুস্থতার বিষয় নয়; এটি তাদের শিক্ষা, আত্মবিশ্বাস, ভবিষ্যৎ কর্মজীবন এবং সামগ্রিক সামাজিক উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তাই বিদ্যালয় পর্যায় থেকেই কিশোরীদের স্বাস্থ্য সচেতন করে তোলার পাশাপাশি নিরাপদ পানি, পরিচ্ছন্ন স্যানিটেশন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থাপনা জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:২৩   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা: ১৫ প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ
চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ