আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত

​জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল কুল ঘাট সংলগ্ন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় দিনমজুর চাঁন মিয়া ও স্ত্রী ছমী বেগম।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা ৪টি ষাঁড় গরু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নিস্ব হয়ে পড়া পরিবারটি।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালঘরে রান্নার খড়ি রাখা ছিল। সেখান থেকেই মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে ছমী বেগমের একটি হাত অগ্নিদগ্ধ হয়। তবে নিজের শারীরিক আঘাত ভুলে তিনি এখন সর্বস্ব হারিয়ে গরুগুলোর জন্য হাউমাউ করে কাঁদছেন।

​ভুক্তভোগী পরিবারের সদস্যরা অত্যন্ত অসহায়। চাঁন মিয়া দিনমজুরের কাজ করেন এবং ছমী বেগম মানুষের বাড়িতে কাজ করে দিন যাপন করেন। খুব কষ্ট করে চরাঞ্চল থেকে ঘাস কেটে এনে তারা গরুগুলোকে লালন-পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ১২:২৮:০৯   ৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ