শেরপুরে অগ্নিকান্ডে দুই জনের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে অগ্নিকান্ডে দুই জনের মৃত্যু
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪



শেরপুরে অগ্নিকান্ডে দুই জনের মৃত্যু

শেরপুরে অগ্নিকান্ডে শিশু ও নারী নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার কামায়েরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এই অগ্নিকান্ড ঘটে। নিহতরা হলেন পয়েস্তিচর গ্রামের মো. আমানুল্লাহ মন্টুর স্ত্রী ফিরোজা বেগম (৭০) ও হাবিবুর রহমানের ছেলে শরিফ (৭)।
স্থানীয়রা জানান, ভোরে অগ্নিকান্ডে সূত্রপাত হয়। অগ্নিকান্ডে বসতি ও গোয়াল ঘরসহ দুটি ঘর পুড়ে যায়। সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে শরিফের মৃতদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় ফিরোজা বেগমকে সদর হাসপাতালে প্রেরণ করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, অগ্নিকান্ডে নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত ভাবে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪২   ২৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের ঘোষণা
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে: জ্বালানি মন্ত্রী
সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ