মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য: গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য: গণশিক্ষা উপদেষ্টা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষা জাতি গঠনের মূলভিত্তি উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

রোববার (১৮ জানুয়ারি) সকালে জেলা শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষা গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিক্ষক প্রশিক্ষণ জোরদার, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতার মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা সম্ভব।

মতবিনিময় সভায় শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় প্রধান, শিক্ষক, জনপ্রতিনিধিসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক শিক্ষার চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা হয় এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিইআইএমএইচ-এর মহাপরিচালক তসলিমা আক্তার ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

বাংলাদেশ সময়: ১৫:২৫:০৭   ২৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ