শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪



শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য শাজাহান খান, ফাহমী গোলন্দাজ বাবেল, এস এম আল মামুন, এস. এম. ব্রহানী সুলতান মামুদ, মোঃ আসাদুজ্জামান এবং মোঃ আবদুল্লাহ আলোচনায় অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। দ্বাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক হওয়ায় উপস্থিত সকল সদস্য ও কর্মকর্তাদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।

বিগত একাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যগণকে অবহিত করা হয়।

এছাড়াও মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থাসমূহের কার্যাবলীর উপর কমিটির সদস্যগণকে অবহিত করা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১৭   ২৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ