নওগাঁয় গাঁজাসহ ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় গাঁজাসহ ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪



নওগাঁয় গাঁজাসহ ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে ৭২ কেজি গাঁজাসহ মনির হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মনির হোসেনকে গ্রেপ্তারের সময় নগদ টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নওগাঁ সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এই কথা জানান র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কম্পানি অধিনায়ক শেখ সাদিক। এর আগে গতকাল রাতে উপজেলার চারমাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মুসলিমের ছেলে। মনির হোসেনকে গ্রেপ্তারের সময় প্রাইভেটকার চালক আলমগীর হোসেন (৪৪) পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে শেখ সাদিক জানান, গ্রেপ্তার মনির হোসেন ও পলাতক আসামি আলমগীর চিহ্নিত পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক সরবরাহ করছিল।
গতকাল তারা কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নওগাঁর উদ্দ্যেশে রওয়ানা হওয়ার সংবাদে বদলগাছী উপজেলার চারমাথায় গোয়েন্দা নজরদারি বাড়িয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করা হয়। এ সময় তাদের প্রাইভেটকার থেকে ৭২ কেজি গাঁজাসহ ‘মাদক সম্রাট’ নামে পরিচিত মনিরকে প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। এসময় চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানান, তারা দীর্ঘদিন যাবত কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেটকারে করে গাঁজা সরবরাহ করতেন।
গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বদলগাছী থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:২৯   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ