নারী ও শিশু মন্ত্রণালয়কে সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি - সমাজকল্যাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারী ও শিশু মন্ত্রণালয়কে সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি - সমাজকল্যাণ উপদেষ্টা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬



নারী ও শিশু মন্ত্রণালয়কে সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি - সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং নারী ও শিশু উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু মন্ত্রণালয়কে সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি। তিনি বলেন, একটি স্বৈরশাসনের পরিপ্রেক্ষিতে বৈষম্যহীন, মানবিক, উদার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র তৈরিতে আমরা এসেছিলাম। এ মন্ত্রণালয় দুটোর যে দুর্বল দিকগুলো আমি লক্ষ্য করেছি তা সংস্কারের জন্য এই ১৬ মাস নিষ্ঠার সাথে কাজ করেছি।

উপদেষ্টা আজ অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম ও অর্জন বিষয়ে নারী ও শিশু মন্ত্রণালয় আয়োজিত বিদায়ি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা নিরসনে ‘পাশে আছে’ প্রকল্পের মাধ্যমে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যন্ত সর্বক্ষণিক সেবা, স্বাস্থ্য, আইনী সহায়তা, কাউন্সেলিং ও আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছি। জুলাই কন্যাদের সনাক্তকরণ ও সংখ্যা নিরূপণ, তাদের জীবনের গল্প সংরক্ষণ এবং পুনর্বাসন পরিকল্পনার মাধ্যমে নির্ভরযোগ্য একমাত্র ও বৈজ্ঞানিক গবেষণা ও ডাটাবেজ তৈরি উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, বর্তমান বাস্তবতার আলোকে জেন্ডার সমতা বাংলাদেশের টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে বিদ্যমান কাঠামো রূপান্তর করে জেন্ডার সমতা উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠা করার কার্যক্রম অনুমোদন করা হয়েছে।

শারমীন এস মুরশিদ বলেন, কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ দ্বারা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিশ্চিত করে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশ আইনি কাঠামো, কর্মপরিধি প্রদান করা হয়েছে। পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ দ্বারা পরিবারের নারী ও শিশুর অধিকার মর্যাদা ও পুনর্বাসনকে অগ্রাধিকার দিয়ে সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির বাস্তব প্রতিফলন করা হয়েছে। এ মন্ত্রণালয়ের যে কর্মপরিকল্পনা প্রণয়ন করে গেলাম, তা ভবিষ্যতে যে নতুন সরকার আসবেন তাঁরা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবেন এবং এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দুটোর সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সুনাম অক্ষুণ্ন রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসির সভাপতিত্বে বিদায়ি অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৯:৪৮   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রোমাঞ্চকর লড়াইয়ে চায়নিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ
শান্ত-মুস্তাফিজ নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বকশীগঞ্জে কিশোরী হত্যা মামলায় ৩ কিশোরের ১০ বছর করে কারাদণ্ড
আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
​সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা,সন্তানকে বটি দিয়ে হত্যার হুমকি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ