অটোরিকশায় লরির ধাক্কা, ২ ডিগ্রি পরীক্ষার্থী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » অটোরিকশায় লরির ধাক্কা, ২ ডিগ্রি পরীক্ষার্থী নিহত
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪



অটোরিকশায় লরির ধাক্কা, ২ ডিগ্রি পরীক্ষার্থী নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে লরির ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই ডিগ্রি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ওয়াবদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন: উপজেলার চৌধুরীরহাট এলাকার মনোয়ার মাস্টারের ছেলে সোহেল রানা। তিনি লালমনিরহাট সরকারি কলেজের ডিগ্রির পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া কালীগঞ্জগামী একটি লরি কাকিনার ওয়াবদা বাজার এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে এক ডিগ্রি পরীক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নিলে পথেই আরও এক পরীক্ষার্থীর মৃত্যু হয়।

কালীগঞ্জ ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা মো. আবু তাহের জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:০০   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ বন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, আটক ৮
সরিষাবাড়ীতে সার ডিলার নিয়োগে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ