শুটিংয়ে রেখার আচমকা থাপ্পড়, মানসিকভাবে ভেঙে পড়েন এই নায়িকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শুটিংয়ে রেখার আচমকা থাপ্পড়, মানসিকভাবে ভেঙে পড়েন এই নায়িকা
শুক্রবার, ১ মার্চ ২০২৪



শুটিংয়ে রেখার আচমকা থাপ্পড়, মানসিকভাবে ভেঙে পড়েন এই নায়িকা

বলিউডের এমন অনেক তারকারা রয়েছেন, যারা এক সময় বড় বড় অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। কিন্তু তারাই আবার আচমকা হারিয়ে যান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তিনি এমন একজন অভিনেত্রী, যিনি এক সময় শুটিং সেটে রেখার হাতে থাপ্পড় খেয়েছিলেন।

বলিউডে মাঝেমধ্যে নানা রকমের ঘটনা ঘটে থাকে। কিছু ঘটনা রাত পোহাতেই মুছে যায়, আবার কিছু ঘটনা থেকে যায়৷ তেমনই বলিউডের সুন্দরী অভিনেত্রী আরতি ছাবরিয়া ঘটনা শুনলে চমকে উঠবেন।

সালটা ২০০১। ‘লজ্জা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় আরতির। রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমায় জীবনে বড় ধাক্কা খেয়েছিলেন অভিনেত্রী। প্রথম সিনেমাতেই রেখা, মাধুরী, সোনালি, জ্যাকি শ্রফ, মহিমা ও অজয় দেবগণের সঙ্গে পর্দায় অভিনয় করেছিলেন তিনি।

‘লজ্জা’ সিনেমার একটি দৃশ্যে আরতিকে একাধিকবার ঠাসিয়ে চড় মারতে হয়েছিল রেখাকে। এমনকি এই দৃশ্যের কথা আগে জানতেনই না। শুটিং সেটে এমন দৃশ্যে যথারীতি চমকে যান নায়িকা। সেদিন শুটিংয়ে পরপর ঠাসিয়ে চড় মারেন রেখা। যার ফলে মানসিকভাবে বিরাট ধাক্কা খেয়েছিলেন আরতি।

সিনেমার শুটিং শেষ হওয়ার পর ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছিলেন নায়িকা। এমনকি মার খাওয়ার পর সেই ঘোর কাটিয়ে উঠতে পারেননি তিনি। তারপর রেখা ও পরিচালক রাজকুমার অনেকক্ষণ আরতিকে বোঝান এবং দৃশ্যের গুরুত্ব বোঝানোর পর শান্ত হন তিনি।

প্রথম সিনেমার পর অক্ষয় কুমার, গোবিন্দা, এমনকি সালমান খানের সঙ্গেও অভিনয় করলেও সেভাবে সাফল্য পাননি। তারপর হিন্দি ছেড়ে অন্য ভাষায় কাজ করেও সফলতা পাননি। তারপরই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আচমকা গায়েব হয়ে যান আরতি।

বর্তমানে ফ্যাশন ও লাইফস্টাইল ভিডিও শেয়ার করে কোটি কোটি টাকা আয় করছেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা।

বাংলাদেশ সময়: ১০:৪৫:২৫   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ