বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সমবায় প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সমবায় প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
শনিবার, ২ মার্চ ২০২৪



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সমবায় প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ।

শনিবার (২ মার্চ) সকালে প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আব্দুল ওয়াদুদ। পরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সৃষ্টিলগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যেই একজন সাধারণ কর্মী হিসেবে সাধারণ জনগণের পাশে আছি।

এ সময় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর আস্থার প্রতি সম্মান রেখে তা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অভিমত ব্যক্ত করেন।

মো. আব্দুল ওয়াদুদ রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে রাজশাহী-৫ আসনের এমপি ছিলেন।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৫৩   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ