পোশাক রফতানিতে নতুন সম্ভাবনা নন কটন খাত: বিজিএমইএ

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » পোশাক রফতানিতে নতুন সম্ভাবনা নন কটন খাত: বিজিএমইএ
রবিবার, ৩ মার্চ ২০২৪



পোশাক রফতানিতে নতুন সম্ভাবনা নন কটন খাত: বিজিএমইএ

বাংলাদেশের পোশাক রফতানির সিংহভাগই কটন থেকে আসলেও নিকট ভবিষ্যতে নন কটন খাত বাংলাদেশের পোশাক রফতানির সবচেয়ে সম্ভাবনাময় খাত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

রোববার (৩ মার্চ) রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে ‘লঞ্চিং রিপোর্ট অন বেইওন্ড কটন: এ স্ট্রাটেজিক ব্লু প্রিন্ট ফর ফাইবার ডাইভারসিফিকেশন ইন বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, আমাদের পোশাক শিল্প মূলত তুলা নির্ভর। তবে বিশ্বের ফ্যাশন বাজার এখন নন কটনের দিকে সরে যাচ্ছে। ভোক্তা পর্যায়ে বৈশ্বিক পোশাক ব্যবহারের ৭৫ শতাংশ নন কটন ও বৈশ্বিক টেক্সটাইল বাণিজ্যের ৫৭ দশমিক ৫০ শতাংশ নন কটন।

এ খাতে বাংলাদেশের আরও বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, আমাদের পোশাক রফতানির মাত্র ২৯ শতাংশ নন কটন। তবে আশার কথা হচ্ছে, নন কটন খাতে বিনিয়োগ ও বাজার সম্প্রসারণের সুযোগ সবচেয়ে বেশি।

ফারুক হাসান বলেন, গত ৩ বছরে দেশের নন কটন রফতানি ২৫ শতাংশ থেকে বেড়ে ২৯ শতাংশে পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোয় পোশাক শিল্পে নন কটন খাতে উল্লেখ্যযোগ্য বিনিয়োগ এসেছে। আমাদের নন কটন ফাইবার ও টেক্সটাইল খাতে কাঁচামাল আমদানি বেড়েছে। অর্থাৎ এই খাতে পোশাক রফতানি আরও বাড়বে।

তবে নন কটন খাতে বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোতে পেট্রোকেমিক্যাল শিল্পে এগিয়ে থাকায় তারা কম দামে নন কটন দিয়ে তৈরি পোশাক সরবরাহ করতে পারে। যেখানে আমাদের নিজস্ব কাঁচামাল না থাকায় কাঁচামাল আমদানি করে নন কটন রফতানি করতে খরচ বেশি পড়ে। তাই এক্ষেত্রে সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৫:০৩:৩৬   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরো ১৩টি
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কারের পরিকল্পনা সরকারের
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে দেশ : কৃষিমন্ত্রী
১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক, পর্যাযক্রমে আমদানি নির্ভরতা কমবে : কৃষিমন্ত্রী
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ