পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ
রবিবার, ৩ মার্চ ২০২৪



পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ। আজ রোববার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী হন। নির্বাচনে তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থিত প্রার্থী ওমর আইয়ুব খানকে পরাজিত করেন। আগামীকাল সোমবার শাহবাজ শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) শাহবাজ শরিফ হলেন পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী।

জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক বলেন, শাহবাজ শরিফ আজকের ভোটাভুটিতে ২০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।

পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত ভোটাভুটিতে শাহবাজ শরিফের বড় ভাই এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজ প্রথম ভোটটি প্রদান করেন।

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ সরকার গঠন করার জন্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং আরো কয়েকটি দলের সাথে জোট গঠন করেন।

ফলাফল ঘোষণা করার পর স্পিকার নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজকে প্রধানমন্ত্রীর আসনে বসা এবং আইন পরিষেদে ভাষণ দেয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৪৬   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ