৮৪ বছরের সাজাপ্রাপ্ত জলদস্যু জসিম গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৮৪ বছরের সাজাপ্রাপ্ত জলদস্যু জসিম গ্রেপ্তার
রবিবার, ৩ মার্চ ২০২৪



৮৪ বছরের সাজাপ্রাপ্ত জলদস্যু জসিম গ্রেপ্তার

ডাকাতি, অপহরণ ও অস্ত্র মামলায় ৮৪ বছরের সাজাপ্রাপ্ত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কুখ্যাত জলদস্যু মো. জসিমকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২ মার্চ) রাতে সুবর্নচরের মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মাইজছড়া গ্রামের মৃত আবুল হাশেম ভান্ডারীর ছেলে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, জসিম পেশায় একজন জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি ও তার বাহিনীর সদস্যরা উপকূলবর্তী এলাকায় ডাকাতি, চাঁদাবাজী, অপহরণ, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। উপকূলবর্তী এলাকার লোকজন তাদের সন্ত্রাসী কার্যকলাপে সর্বদা আতঙ্কগ্রস্ত থাকে। তার নেতৃত্বে নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ ও ভোলার উপকূলবর্তী এলাকায় জেলেদের অপহরণ করত। তারপর মুক্তিপণ আদায় করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। উপকূলের লোকজন তাদের এমন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস করতো না। কেউ প্রতিবাদ করলে তার বাহিনীর লোকজন উক্ত ব্যক্তিকে মারধরসহ নির্যাতন করতো। তার বিরুদ্ধে ভোলার মনপুরা ও চরফ্যাশন থানায় ডাকাতি, অপহরণ ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত উক্ত মামলা সমূহে জসিমকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা পরোয়ানা ইস্যু করেন।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে সুবর্ণচর হতে ডাকাতি, অপহরণ ও অস্ত্র মামলায় ৮৪ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জসিমকে গ্রেপ্তার করা হয়। সে একজন কুখ্যাত জলদস্যু। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আসামি জসিমকে র‍্যাব-১১ আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে বিচারিক আদালতে সোপর্দ করেছি। বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৩২   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ